নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাকিব , চাকরি পেলেন গুগলে
![]() |
| ছবিঃ ইন্টারনেট |
টেক আলাপ বিডিঃ গুগলে চাকরির ইচ্ছা এটা প্রায় সকল আইটি বিভাগের ছাত্রদের থেকে থাকে। এইবার বাংলাদেশের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে সাকিব রহমান পেয়েছেন গুগলে চাকরি।
তিনি Google আইটি বিভাগে যোগদান করেছেন। সাকিব রহমান ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রোনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।
সাকিব রহমান নিজেই তার ফেসবুক পেজে বায়ো আপডেট করে নিচ্ছিত করেছেন এই তথ্য। সাকিব রহমানের আগের থেকেই স্বপ্ন ছিল তিনি একদিন গুগলে চাকরি করবেন।
তিনি বলেছেন ১০ বছর আগে যে কোম্পানিতে চাকরি করার প্রবল ইচ্ছা ছিল আজ সেই দিনটা আসলো। তিনি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সাকিব রহমান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা শেষ করে অস্ট্রেলিয়ার ম্যাককোয়ারি ইউনিভার্সিটি থেকে আইটিতে মাস্টার্স করেছেন।
তিনি প্রোডাক্ট ইঞ্জেনিয়ার হিসেবে কাজ করেছেন নেটওয়ার্ক হার্ডওয়্যার সল্যুশন নামে একটি প্রতিষ্ঠানে।
সাকিব রহমান ওয়েস্টকন কমস্টোর, ইজি ম্যাথ টিউটোরিং, লুনা পার্ক সিডনি, টেলস্ট্রাসহ বিভিন্ন কোম্পানিতে চাকরি করেছেন তিনি, সর্বশেষ যুক্ত হলেন তার স্বপ্নের কোম্পানি Google।
আরও পড়ুনঃ
অ্যাপেলের কঠোর সতর্কবার্তা আইফোন ব্যাবহারকারীদের জন্য
ইন্টেল নিয়ে আসছে ডেস্কটপে গ্রাফিক্স কার্ড
৫ মিনিটে পূর্ণ চার্জ হবে বৈদ্যুতিক গাড়িতে


0 Comments