টেক আলাপ বিডিঃ
বিকাশ সেন্ড মানি লেনদেনে খরচ
বিকাশ সেন্ড মানি লেনদেনের খরচ নির্ভর করবে আপনি কোন নাম্বারে সেন্ড মানি করছেন। আপনি যদি বিকাশ প্রিয় নাম্বারে সেন্ড মানি করেন তাহলে সেন্ড মানি একদম ফ্রী কিন্তু আপনি যদি প্রিয় নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে সেন্ড মানি করেন তাহলে খরচ প্রযোজ্য হবে।
তাহলে কি প্রিয় নাম্বারে সেন্ড মানি ফ্রী !
বিকাশের একজন গ্রাহক প্রতি মাসে প্রিয় নাম্বার হিসেবে ৫ টি নাম্বার যুক্ত করতে পাড়বেন তবে এটা এজেন্ট বা মার্চেন্ট নাম্বারে যুক্ত করা যাবে না।
প্রিয় নাম্বার হিসেবে যে ৫ টি নাম্বার যুক্ত করা থাকবে সেই নাম্বার গুলোতে সেন্ড মানি একদম ফ্রী।
একজন গ্রাহক শুধু বাক্তিগত বিকাশ নাম্বার গুলো প্রিয় নাম্বার হিসেবে যুক্ত করতে পাড়বেন।
এই প্রিয় নাম্বার গুলোতে ফ্রী সেন্ড মানি করার জন্য রয়েছে কিছু শর্তসমূহঃ
* একজন গ্রাহক প্রতি মাসে ২৫০০০ টাকা পর্যন্ত সেন্ড মানি করতে পাড়বেন সেক্ষেত্রে কোনো ধরনের চার্জ প্রযোজ্য হবে না।
* গ্রাহক যদি প্রতি মাসে ২৫,০০০.০১ টাকা থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত নাম্বার গুলোতে ৫ টাকা চার্জ কাটা হবে।
* একজন গ্রাহক যদি প্রতি মাসে ৫০০০০ টাকার বেশি লেনদেন করেন সেক্ষেত্রে ১০ টাকা চার্জ কাটা হবে।
প্রিয় নাম্বার ছাড়া অন্য যে কোনো নাম্বারে সেন্ড মানি করার খরচ
প্রিয় নাম্বার ছাড়া অন্য কন নাম্বারে সেন্ড মানি করলে চার্জ কাটা হবে ঃ
* একজন গ্রাহক যদি প্রতি মাসে ০১ টাকা থেকে ২৫০০০ টাকা সেন্ড মানি করেন তাহলে ৫ টাকা চার্জ কাটা হবে।
* একজন গ্রাহক যদি প্রতি মাসে ২৫০০০ টাকার বেশি সেন্ড মানি করলে সেক্ষেত্রে ১০ টাকা চার্জ কাটা হবে।
বিকাশে ক্যাশ আউট চার্জ ঃ
বিকাশ ক্যাশ আউট লেনদেনে চার্জ নির্ধারণ করা হয় গ্রাহক কোন মাধ্যমে ব্যাবহার করে ক্যাশ আউট করছেন।
গ্রাহক যদি ক্যাশ আউট বিকাশ অ্যাপ দিয়ে করেন তাহলে প্রতি ১০০০ টাকায় ১৭.৫ টাকা খরচ হবে।
গ্রাহক যদি ক্যাশ আউট করার জন্য এটিএম ব্যাবহার করেন তাহলে প্রতি ১০০০ টাকায় ১৫ টাকা চার্জ প্রযোজ্য হবে কিন্তু এটিএম থেকে ২০০০ টাকার নিচে ক্যাশ আউট করা যাবে না।
তাই গ্রাহক যদি হাজারে ১৫ টাকা খরচের সুবিধা গ্রহণ করতে চান তাহলে তাকে ২০০০ টাকার ওপরে ক্যাশ আউট করতে হবে।
গ্রাহক যদি *247# ডায়াল করে ক্যাশ আউট করে তাহলে প্রতি হাজারে ১৮.৫০ টাকা চার্জ কাটা হবে।
আরও পড়ুনঃ
১। কিভাবে ভাল রাখবেন স্মার্টফোনের ব্যাটারি
২। অ্যাপ দিয়ে নিবন্ধন করুন করোনার টিকা
৩। গ্রুপ চ্যাটে বাড়ে মানসিক চাপ


0 Comments