![]() |
| ছবি ঃ ইন্টারনেট। |
জরুরি এই কঠোর হালনাগাদ করার মূল কারন হল তিনটি নিরাপত্তা ত্রুটি সরানোর জন্য। অ্যাপেলের ভাষ্য মতে একজন গবেষক প্রথম এই ত্রুটির সন্ধান খুঁজে বের করেন কিন্তু তিনি নাম প্রকাশে অনিচ্ছুক।
আইপ্যাডওএসে ও আইওএস আগের সংস্করণগুলোতে অপারেটিং সিস্টেমের মূল কাঠামো, অর্থাৎ কার্নেলে একটি এবং ওয়েব ব্রাউজার ইঞ্জিন ওয়েবকিটে দুটি ত্রুটি ছিল।
যদিও অ্যাপেল তেমন ভাবে নিরাপত্তা ত্রুটি নিয়ে তেমন কিছু জানায়নি যেমন এই ত্রুটির জন্য কারা এই সমস্যায় পরছেন, কারা এই ত্রুটির সুযোগ নিচ্ছেন বা হতে পারে কোনো সাইবার হামলা এমন কিছু পরিস্কার ভাবে জানানি অ্যাপেল।
এই ত্রুটির জন্য যে ডিভাইস গুলো ঝুঁকিতে আছে
*আইপ্যাড মিনি ৪ এবং এর পরবর্তী সংস্করণগুলো
*আইপড টাচ (সপ্তম প্রজন্ম) এবং এর পরবর্তী সংস্করণগুলো
*আইপ্যাড এয়ার ২ এবং এর পরবর্তী সংস্করণগুলো
*আইফোন ৬এস এবং এর পরবর্তী সংস্করণগুলো
যেভাবে করবেন ত্রুটি হালনাগাদ
এই সমস্যার হালনাগাদ করতে হলে আপনার হাতের অ্যাপেলের মোবাইল থেকে সেটিংস্ অ্যাপ চালু করতে হবে, এর পড়ে যেতে হবে জেনারেল অপশনে এর পড়ে সফটওয়্যার আপডেট অপশনে গিয়ে মোবাইলে দেখানো নির্দেশনা অনুসরণ করে হালনাগাদ করতে পাড়বেন আপনার অ্যাপেল মোবাইলটি।
সূত্রঃ ফক্স বিজনেস
আরও পড়ুনঃ
ইন্টেল নিয়ে আসছে ডেস্কটপে গ্রাফিক্স কার্ড
৫ মিনিটে পূর্ণ চার্জ হবে বৈদ্যুতিক গাড়িতে
ডায়াবেটিস মাপা যাবে অ্যাপেল স্মার্টঘড়িতে

