টেক আলাপ বিডিঃ চালু হয়েছে করোনা টিকা নিবন্ধনের অ্যাপ। রাজধানির কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এই অ্যাপের উদ্বোধন করেন এই সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং তথ্য ও প্রযুক্তি উপমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
করোনার এই সুরক্ষা’অ্যাপের মাধ্যমে প্রথম টিকা নিয়ে উদ্বোধন করেন জাতীয় দলের অপেনার সৌম্য সরকার।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন আমরা একটি অ্যাপ উদ্বোধন করেছি এর আগেও আমরা সুরক্ষা নামের একটি ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করেছিলাম যেটা আইসিটি মন্ত্রনালয়ের মাধ্যমে যার মাধ্যমে বাংলাদেশের অনেক মানুষ করোনার টিকার নিবন্ধন করেছিল।
এখন তার পাশাপাশি আরও একধাপ এগিয়ে গেল আমরা এখন একটি অ্যাপ তৈরি করেছি (সুরক্ষা অ্যাপ) যার মাধ্যমে অনেক সহজ ভাবে নিবন্ধন করা যাবে করোনা টিকার জন্য।
তথ্য ও প্রযুক্তি উপমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন এই সুরক্ষা অ্যাপ যেমন রোগীদের টিকা নিবন্ধন আরও সহজ করেছেন তার পাশাপাশি নার্সদের অনেক বেশি সহজে কাজ করার মাধ্যম হয়েছে।
এই সুরক্ষা অ্যাপের সাহায্যে করোনা টিকা নিয়ে কাজ করতে নার্সদের আর কোনো খাতা কলম বা কম্পিউটার ব্যাবহার করতে হবে না।
এখন কেউ টিকা নিতে আসলে নার্স তার স্মার্টফোন দিয়ে টিকা কার্ডের কিউআর কোডটি স্ক্যান করলেই টিকা গ্রহীতার আইডিতে আপডেট হয়ে যাবে যে তিনি টিকার প্রথম ডোজ নিয়েছেন অথবা সে আগে টিকা গ্রহন করেছেন।
তিনি আরও বলেন দেশিয় প্রোগ্রামাররা এই ম্যানেজমেন্ট অ্যাপ তৈরি করেছেন। আমাদের দেশের বাইরে থেকে কোনো প্রোগ্রামারের সাহায্য নিতে হয় নি।
তথ্যপ্রযুক্তি বিভাগের ২০ জন তরুন প্রোগ্রামার কোনো অতিরিক্ত অর্থ ছাড়াই আপ সিস্টেম তৈরি করেন। ইউরোপ আমেরিকায় এই ধরনের সিস্টেম তৈরি করতে খরচ করা হয় ৫-৭ মিলিয়ন ডলার।
কিন্তু দেশিয় প্রোগ্রামার এই সিস্টেম তৈরি করায় খরচ অনেক কম হয়েছে। করোনার সুরক্ষা নামের এই অ্যাপটি ডাউনলোড করা যাবে গুগল প্লে স্টোর থেকে।
আরও পড়ুনঃ
১। আসছে করোনা ভ্যাকসিনের ডিজিটাল পাসপোর্ট
২। করোনার টিকাদানকেন্দ্র দেখাবে গুগল ম্যাপস
৩। তথ্যপ্রযুক্তি খাতে করোনা নিজেই পুষিয়ে নিবেন করোনার ক্ষতি


0 Comments