Subscribe Us

কিভাবে ভাল রাখবেন স্মার্টফোনের ব্যাটারি

 

কিভাবে ভাল রাখবেন স্মার্টফোনের ব্যাটারি




টেক আলাপ বিডিঃ
২০২১ সালে মোবাইল ব্যাবহার করেননা এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল, বর্তমানে প্রায় সকলেই স্মার্টফোন ব্যাবহার করেন।

সময়ের সাথে তাল মিলিয়ে  মোবাইল কোম্পানি গুলো নিয়ে আসছেন নতুন নতুন ফিচারের মোবাইল। স্মার্টফোনের ব্যাটারি গুলোতে ব্যাবহার করা হয় সাধারণত লিথিয়াম আয়ন প্রযুক্তির ব্যাটারি।

এগুলো একবার চার্জ করলে কয়েকদিন ব্যাবহার করা যায় কিন্তু ব্যাটারির বয়স বৃদ্ধির সাথে সাথে এর ব্যবহারযোগ্যতাও কমে। এছাড়া সঠিক নিয়মে রিচার্জ-ডিসচার্জ না করলেও ব্যাটারি ব্যাকআপ ক্ষতিগ্রস্ত হয়।

আমাদের মাঝে অনেকেই মোবাইল চার্জ করার সময় সম্পূর্ণ রিচার্জ করেন এবং এরপর তা আবার পুরোপুরি নিঃশেষ করে ফেলেন, কিন্তু এক গবেষণায় জানা গিয়েছে স্মার্টফোনের ব্যাটারি ১০০% পর্যন্ত চার্জ করা ঠিক নয়!

বরং এর চার্জ সব সময় ৪০-৫০% এর উপরে রাখার পরামর্শ দেয়া হয়েছে। আপনি যদি আপনার ফোনের চার্জ ৪০-৮০  এর মধ্যে রাখেন তাহলে ব্যাটারি ভালো পারফর্মেন্সে দিবে।

গবেষকেরা ওয়্যারলেস চার্জিং এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। আমাদের মাঝে প্রচলিত একটি ধারণা আছে যে নতুন ফোন কিনে ৮-৭২ ঘণ্টা চার্জ করার গবেষক এরিক লাইমার এটিকে ভুল বা কুসংস্কার বলে অভিহিত করেন!

কেননা আগের ফোন গুলোতে ব্যাবহার করা হতো নিকেল ব্যাটারি যা ক্রয় করার পড়ে বেশ কয়েক ঘণ্টা চার্জ করার প্রয়োজন হতো। কিন্তু বর্তমানের ফোন গুলোতে ব্যাবহার করা হয় লিথিয়াম আয়ন ব্যাটারি যা প্রয়জনের বেশি চার্জ করলে সেটা ব্যাটারি দ্রুত নষ্ট করে দিবেন।

১৫ ডিগ্রী সেলসিয়াস হচ্ছে মোবাইলের ব্যাটারির জন্য আদর্শ তাপমাত্রা এর বেশি হলে ব্যাটারি তার কার্যক্ষমতা হারাবেন। ২৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় কোন লিথিয়াম আয়ন ব্যাটারি রাখা হলে প্রতি বছর সেটি ২০% ধারণক্ষমতা হারাবে।

প্রতিদিন স্মার্টফোন ব্যাবহারে একটু সতর্ক থাকলে অনেক ভালো ব্যাকআপ পাওয়া সম্ভব। যেমন, অপ্রয়োজনে ব্লুটুথ, ওয়াফাই, জিপিএস, সিঙ্ক্রোনাইজ, টাচস্ক্রিন ভাইব্রেশন, প্রভৃতি ফিচার চালু না রাখলে ব্যাটারির চার্জ কম খরচ হবে এতে করে ব্যাটারি এর হেল্‌থ অনেক বেশি ভালো থাকবে।

মাঝে মাঝে দেখা জায় নেটওয়ার্ক নেই এমন এলাকায় গেলে ফোনটি বন্ধ না করে একে অফলাইন/ফ্লাইট/এয়ারপ্লেন মুডে রাখলে ফোনের জন্য ভালো কারন ফোন বন্ধ করে আবার অন করলে অনেক বেশি চার্জ শেষ হয় জাতে ব্যাটারি এর স্তায়িত্ত অনেক দ্রুত নষ্ট হয়ে যায়।

অনেকেই মাঝে মাঝে প্রয়জনের থেকে বেশি স্ক্রীনের ব্যাকলাইট সেট করে থাকে এটা করা থেকে বিরত থাকতে হবে অকারনে ব্যাকলাইট জ্বালানো বন্ধ রাখলে ফোনের ব্যাটারি অনেক ভালো থাকবে।

মোবাইল ব্যাবহারের পড়ে লক করে রাখুন এতে করে অন্য অপশন চালু হতে পারবে না এবং ফোনের চার্জ অনেক কম খরচ হবে।প্রতিমাসে অন্তত একবার পুরোপুরি চার্জ এবং সম্পূর্ণ ডিসচার্জ করুন।

 মোবাইলে আপডেট আসলে দ্রুত আপডেট দিয়ে ফেলুন।


আরও পড়ুনঃ 

১। গ্রুপ চ্যাটে বাড়ে মানসিক চাপ

২। যেভাবে ফিরে পাবেন ইনস্টাগ্রামে মুছে ফেলা ছবি

৩। অ্যাপেলের কঠোর সতর্কবার্তা আইফোন ব্যাবহারকারীদের জন্য


Post a Comment

0 Comments