টেক আলাপ বিডিঃ বাংলাদেশ সহ পৃথিবীতে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম তাদের অ্যাপে নিয়ে আসছেন নানা ধরনের সুভিধা বিভিন্ন ধরনের ফিচার।
এইবার ইনস্টাগ্রামের হাজির হয়েছেন নতুন একটা ফিচার নিয়ে যার মাধ্যমে সহজে ফিরিয়ে আনা যাবে মুছে ফেলা ছবি।
বিশেষ করে হ্যাক হয়ে যাওয়া অ্যাকাউন্ট এর সকল পিকচার হ্যাকার ডিলিট করে দেয় কিন্তু যখন অ্যাকাউন্ট উদ্ধার করা হয় তখন সেই পুরনো ছবি ফিরে পাওয়া যায় না।
মাঝে মাঝে আমরা নিজেরা ভুল করেও ডিলিট করে থাকি আমাদের অ্যাকাউন্টের ছবি। এই সমস্যা সমাধানের জন্যই ইনস্টাগ্রাম এই নতুন ফিচার যুক্ত করেছেন।
নতুন সংস্করণ থেকে অ্যাকাউন্ট করলে রিসেন্টলি ডিলিটেড’ নামের নতুন একটি ফোল্ডারে জমা হবে ডিলিট করা ছবি সেখান থেকেই চিরতরে মুছে ফেলা যাবে অথবা পুনরুদ্ধার (রিস্টোর) করা যাবে।
যেটা অনেকটা ডেস্কটপ,ল্যাপটপের রিসাইকেল বিনের মতো কাজ করবে। তবে এটা খুলতে হলে অবশ্যই লাগবে পাসওয়ার্ড।
ছবি, ভিডিও, রিল, আইজিটিভি ভিডিও থেকে স্টোরিজ পর্যন্ত সব ধরনের কাজে ব্যাবহার করা যাবে এই ফিচার। এই ফাইল গুলো ৩০ দিন পর্যন্ত থাকবে রিসেন্টলি ডিলিটেড নামের ফোল্ডারে।
শুধু ২৪ ঘণ্টা সময় পাওয়া যাবে কেবল স্টোরিজে দেওয়া পোস্টগুলো মুছে ফেলার পুনরুদ্ধারের জন্য।
এই ফিচার ব্যাবহার করার জন্য যেতে হবে হবে সেটিংস > অ্যাকাউন্ট > রিসেন্টলি ডিলিটেড অপশনে।
ইনস্টাগ্রাম অনেকদিন ধরেই চালু করতে চাচ্ছেন ইনস্টাগ্রাম অবশেষে চালু হলো এই ফিচার।
ইনস্টাগ্রাম এক ব্লগ পোস্টে জানিয়েছেন ‘আমরা জানি, হ্যাকার অ্যাকাউন্টের অ্যাকসেস পেয়ে গেলে কখনো কখনো অ্যাকাউন্টের ছবি সহ বিভিন্ন ডকুমেন্ট ডিলিট করে ফেলেন।
আরও পড়ুনঃ
আকাশচুম্বী জনপ্রিয়তা ক্লাবহাউস অ্যাপের
সুপার অ্যাপের টক্করে এগিয়ে উইচ্যাট
আসছে করোনা ভ্যাকসিনের ডিজিটাল পাসপোর্ট


0 Comments