![]() |
| ছবিঃইন্টারনেট |
টেক আলাপ বিডিঃ রাতারাতি আকাশচুম্বী জনপ্রিয় হয়ে উঠেছেন অডিওভিত্তিক চ্যাটরুম অ্যাপ ক্লাবহাউজ। ৩১ জানুয়ারী পর্যন্ত অ্যাপটি ডাউনলোড হয়েছে ২.৩ মিলিয়ন বার এই কথা জানিয়েছেন মোবাইল বিশ্লেষক ফার্ম সেন্সর ডেটা।
আইফোন ব্যাবহারকারীরা শুধু ইনভাইটেশনের ভিত্তিতে অ্যাপটি চালাতে পারছেন। অ্যাপটিতে রয়েছে পাবলিক ও প্রাইভেট চ্যাট রুম, রেকর্ড করা হয় না কথোপকথন।
অ্যাপটিতে লাইভ ডিজে পার্টি, সেলিব্রিটি টক শো ও স্পিড ডেটিংয়ের মতো অডিওভিত্তিক কার্যক্রম চালানোর সুযোগ আছে।
জনপ্রিয় এই অ্যাপটি প্রথমে সিলিকন ভ্যালির প্রযুক্তিবিদদের আনাগোনাই বেশি ছিলো। ধিরে ধিরে মার্কিন তারকারা ব্যাবহার শুরু করেন অ্যাপটি।
তবে ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ ও টেসলা প্রধান ইলন মাস্ক এতে সাক্ষাৎকার দিলে ও টক শোতে অংশ নিলে দুই সপ্তাহে অ্যাপটির জনপ্রিয়তা অনেক বেড়ে গিয়ে আকাশচুম্বী হয়ে উঠে।
অ্যাপটিতে লাইভে কথা বলবেন ইলন মাস্ক এই কথা তিনি টুইটে জানান, তিনি এই ঘোষণা দেয়ার পরই অ্যাপটির শেয়ার মূল্য ১১৭ শতাংশ বেড়ে যায়। বর্তমানে অ্যাপটির মার্কিন ভ্যালু এখন ১০ কোটি ডলার।
চীন সরকার এখনও অ্যাপটিকে তার দেশের জন্য বন্ধ করেনি, যার জন্য ভিপিএন ছাড়াই চীন থেকে ব্যাবহার করা যাচ্ছে ক্লাবহাউসকে।
চীনের গ্রেট ফায়ারওয়াল এখনও বাধা সৃষ্টি না করায় হংকং, উইঘুর ও চীন-তাইওয়ান ইস্যুগুলো নিয়ে দেশের সাধারণ জনগন কোনো রকম ঝামেলা ছাড়াই ব্যাবহার করতে পারছেন অ্যাপটি।
ক্লাবহউস ইনফ্লুয়েন্সার হিসেবে নিয়োগ দিতে চায় ভবিষ্যৎ জনপ্রিয় ব্যাবহারকারীদের। এই লক্ষে এরই মধ্যে ৪০ ইনফ্লুয়েন্সার নিয়ে তারা ‘ক্রিয়েটর পাইলট প্রোগ্রাম’ এর আয়োজন করেছে।
ইনফ্লুয়েসাররা প্রতিষ্ঠাতাদের সঙ্গে আলোচনা ও নতুন টুল ব্যবহারের সুযোগ পাবেন।
সূত্রঃ বিবিসি।
আরও পড়ুনঃ
সুপার অ্যাপের টক্করে এগিয়ে উইচ্যাট
আসছে করোনা ভ্যাকসিনের ডিজিটাল পাসপোর্ট
অ্যাপেলের কঠোর সতর্কবার্তা আইফোন ব্যাবহারকারীদের জন্য


0 Comments